
মোঃ হোসেন গাজী : এসির কাজে ঢাকায় গিয়ে চাঁদপুরে হাইমচর উপজেলার রাজিব খাঁন (১৭) বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে ঢাকায় মৃত্যু বরন করেন।
হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন ১৩ তারিখ সন্ধ্যায় আমার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কমলাপুর গ্রামের বাসিন্দা মনজুর হোসেন (মজু খাঁন) এর একমাত্র ছেলে রাজিব খাঁন ঢাকার গুলশানে এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে হয়ে মৃত্যু বরন করেন।
যুবক রাজিব এর মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।



