
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম.পি চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল ১৩সেপ্টেম্বর (বুধবার) চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল শিক্ষামন্ত্রীকে হাউস গার্ড সালামী প্রদান করেন।
এসময় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান,চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



