
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো: হেদায়েত উল্ল্যাহ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
গতকাল ১৩সেপ্টেম্বর (বুধবার) তিনি সিনিয়র সহকারি সচিব পদে পদোন্নতি পান। গতকাল বিষয়টি তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন ।
জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে মোঃ হেদায়েত উল্যাহ গত ১নভেম্বর চাঁদপুর সদরের এসিল্যান্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এবং বতমানে তিনি সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন ।
অভিনন্দন
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় মহোদয়কে অভিনন্দন জানান চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সম্পাদক সোহেল রুশদী ।



