
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করা হয়েছে।
গতকাল ১৩সেপ্টেম্বর (বুধবার) চাঁদপুরেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রকাশিত ভোট কেন্দ্রের খসড়া তালিকার যেসব ভোট কেন্দ্র নিয়ে আপত্তি রয়েছে সেগুলো পরিদর্শন করেছেনন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এসময় জেলা প্রশাসক চাঁদপুর সদর উপজেলার ১৩৩ টি কেন্দ্রের মধ্যে যেসব ভোট কেন্দ্র নিয়ে আপত্তি রয়েছে সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, উপপরিচালক এনএসআই শেখ আরমান আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: হেদায়েত উল্যাহ।



