
চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আঃ আলিম এর নেতৃত্বে ৫০০গ্রাম গাঁজাসহ ১মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল ১৩সেপ্টেম্বর (বুধবার) সকাল ৮টা ৪৫মিনিটে চাঁদপুর সদর মডেল থানাধীন ১২নং ওয়ার্ড (পৌরসভা) দক্ষিন গুনরাজদী রেল লাইনের দক্ষিন পার্শ্বে আলী হোসেন ক্যাডেট মাদ্রাসার সামনে কাদির বেপারী বাড়ীর কাচা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন বকাউল(৩৯), পিতা-মৃত হারুন বকাউল, মাতা-মোসাঃ নাজমা বেগম ,স্থায়ী: গ্রাম- গুনরাজদী দক্ষিন গুনরাজদী, চাঁদপুর পৌরসভা, উপজেলা: চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর কে আটক করা হয়।
এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জানায়, সে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে গাঁজা সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা গাঁজা বিক্রয় করছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার ,এফআইআর নং-৩৪, তারিখ- ১৩ সেপ্টেম্বর ২০২৩, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে মামলা দায়ের করা হয়।



