চাঁদপুরে ৪৮টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদানের চেক বিতরণ

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ৪৮টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে ১৮ লক্ষ ৪৮ হাজার টাকার সাধারণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল ১৩সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের অনুদান দেয়ার উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করা। স্বেচ্ছাসেবক দেরদের সেবামূলক কার্যক্রমের পরিধি বৃদ্ধি করতে হবে। একই সাথে তিনি সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক রজত শুভ্র সরকার।

এসময়য় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, চাঁদপুর সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ মোঃ জাহিদুজ্জামান, সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মোঃ মনিরুল ইসলাম।

পরে ৪৮টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধিগণের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান সহ অন্যান্যরা।

অনুদানপ্রাপ্ত ৪৮টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে ১৮লক্ষ ৪৮হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ হচ্ছে ১। আঞ্জুমানে খাদেমুল ইনসান, পৌর কবরস্থান গেইট বাসস্ট্যান্ড, চাঁদপুর রেজি নং- চাঁদ/২৪৬৬/১৯৬৮খ্রিঃ, তারিখ ২০/০৯/১৯৬৮ খ্রিঃ ৩লক্ষ টাকা ২। অন্ধ কল্যাণ সংস্থা, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, মঠখোলা বাবুরহাট, চাঁদপুর রেজি নং চাঁদ ৫৫(৬৭৫/৮১)৮৬ তারিখ: ১৩/১২/১৯৮৬ ১লক্ষ টাকা ৩। চাঁদপুর কমিউনিটি ডেভেলপমেন্ট সংস্থা ৩১/৩২ নং রহমতপুর অ/এ, নতুন বাজার, চাঁদপুর রেজি নং-চাঁদ/ ৫২১/২০০৪, তারিখ ২৫/০৩/২০০৪ ২৮হাজার টাকা, ০৪।

চাঁদপুর যুব কল্যাণ সংস্থা, কবি নজরুল সড়ক, পুরাতন বার লাইব্রেরী ভবন, চাদপুর, রেজি: নং- চাঁদ ৬৯১/২০১০ তারিখ: ২১/১২/২০১০ ২০হাজার, ০৫।

নবরূপ মানব উন্নয়ন সংস্থা ১৪৭ রহমতপুর অ/এ বীর মুক্তিযোদ্ধা শহীদ জাবেদ সড়ক, চাঁদপুর, রেজি নং চাঁদ/৭৪২/২০১৫, তারিখ ১৫/০৯/২০১৫, ৫০হাজার, ৬। চাঁদপুর সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন,বাবুরহাট চাঁদপুর, রেজি: নং- চাঁদ/৬৩৮/২০০৮, তারিখ: ১৯/০৩/২০০৮ কে ৩০হাজার টাকা,

৭। শিশু থিয়েটার চাঁদপুর, প্রেস ক্লাব রোড, পলের বাজার চাঁদপুর, রেজি : নং- চাঁদ/৬০০/২০০৭খ্রি:, তারিখ: ২৩/০৪/২০০৭ খ্রি: কে ৩০হাজার টাকা,

০৮। স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পাটওয়ারী প্লাজা, মিসন রোড, চাঁদপুর, রেজি: নং- চাঁদ/৬৮৬/২০১০ তারিখ ০৭/১২/২০১০ খ্রিঃ ১৫হাজার টাকা, ০৯। জীবনদীপ (মানব উন্নয়ন সেবামূলক সংস্থা), রেলওয়ে ফিডার রোড, মুন্সেফ পাড়া, চাঁদপুর, রেজি: নং-৭৫৮/২০১৯, তারিখ: ২১/০৭/২০১৯ (৭০,০০০/-) ১০। সোসাইটি ফর দ্যা ওয়েলফেয়ার অফ দ্যা ইন্টেলেকচুয়াললি ডিজএবল, আব্দুল করিম পাটওয়ারী সড়ক, বিপনীবাগ, চাঁদপুর, রেজি নং-ঢ-০৬৯১/৭৮, তারিখ: ২০/১০/১৯৭৮ (২,৫০,০০০/-) ১১। সংগীত নিকেতন লেডি দেহলভী উচ্চ বিদ্যালয়, আলমপাড়া, চাঁদপুর, রেজি নং- কুম/৫৩৮/৭৭, তারিখ: ০৯/০১/১৯৭৭ (১,০০,০০০টাকা)

১২। মেঘনার পাড় সমাজকল্যাণ সংস্থা, হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর রেজি: নং- চাঁদ/৬৩৪/২০০৮, তারিখ: ২৪/০২/২০০৮ খ্রি (৩০,০০০টাকা) ১৩। চাঁদপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও) বাবুরহাট, চাঁদপুর, রেজি: নং- চাঁদ/৬৩৩/২০০৮, তারিখ: ২৪/০২/২০০৮ (১৫,০০০টাকা) ১৪। শাপলা যুব সংঘ, গ্রাম- পশ্চিম চরকৃষ্ণপুর, পোঃ আলগী বাজার, হাইমচর, চাঁদপুর চাঁদ/ ১৯২/৯১ তারিখঃ ২১/১১/১৯৯১ খ্রি. (১৫,০০০টাকা) ১৫। হাইমচর উপজেলা প্রতিবন্ধীকল্যাণ সংঘ, গ্রামঃকালিখোলা পোঃ আলগী বাজার, উপজেলাঃ হাইমচর, জেলাঃ চাঁদপুর চাঁদ/২৩৬/১৯৯৫ তারিখ:- ০৮/০৫/১৯৯৫খ্রি: (৫০,০০০টাকা) ১৬। চরভৈরবী সমাজকল্যাণ যুব সংঘ গ্রামঃ চরভৈরবী, পোঃ চরভৈরবী, উপঃ হাইমচর, চাঁদপুর চাঁদ/৩৫৩/১৯৯৯ তারিখ:-১৮-০৮-১৯৯৯ খ্রিঃ (৩০,০০০টাকা)

১৭। একতা সমাজ কল্যান সংস্থা, গ্রামঃচরভাঙ্গা পোঃ গন্ডমারা, হাইমচর, চাঁদপুর চাঁদ/৬৫২/২০০৮ তারিখ:-২৬/১১/২০০৮খ্রি: (১৫,০০০টাকা) ১৮। মুক্তি ফাউন্ডেশন, গ্রাম:-চরপোড়ামুখী, পো:-গন্ডামারা, উপজেলা:- হাইমচর, চাঁদপুর রেজি:নং-চাঁদ/৬৬৮/২০১০ তারিখ: ০৯/১২/২০১০ খ্রি: (১০,০০০টাকা) ১৯। সবুজ ছায়া সমাজকল্যান সংস্থা, গ্রাম: মদনেরগাঁও, পো: চান্দ্রা বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর চাঁদ/৬৭০/২০১০ তা: ০১/০৬/২০০৭ (২০,০০০টাকা) ২০। সুবিদপুর উদয়ন যুব সংঘ, গ্রাম: সুবিদপুর, পো: সুবিদপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর,চাঁদ-১১৩/৮৮ তারিখ: ১০/০১/১৯৮৮ (২০,০০০টাকা)

২১। চাঁদপুর ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট গ্রাম: চরবসন্ত, পো: ফরিদগঞ্জ,ফরিদগঞ্জ, চাঁদপুর, ডিএসএস/চাঁদ/৪৮৭/২০০৩ (১০,০০০টাকা) ২২। আর্দশ পাঠাগার ও সমাজকল্যাণ সংসদ গ্রাম: মাতৈন, হাজীগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর চাঁদ/২৮২/৯৭তারিখ: ১৭-১১-১৯৯৭ খ্রিঃ (২৫,০০০টাকা)

২৩। রাজাপুর প্রগতি সংসদ, গ্রাম: রাজাপুর, পো: খিলপাড়া, হাজীগঞ্জ, চাঁদপুর (কম৩৪৭/৭৩খ্রিঃ/৮৬খ্রিঃ (২০,০০০টাকা) ২৪। হাজীগঞ্জ বনফুল সংঘ, গ্রাম:মকিমাবাদ, হাজীগঞ্জ, চাঁদপুর চাঁদ/৯৮(৯৩১)৮৫/৮৭/১৯৮৫, তারিখ:-২৫/১১/১৯৮৫খ্রিঃ (২০,০০০টাকা) ২৫। স্বনির্ভর সমাজকল্যাণ সংস্থা গ্রাম-সাকছিপাড়া পো: লোধপাড়া, হাজীগঞ্জ, চাঁদপুর চাঁদ/৬৪৬/০৮, তারিখ:-০৪/০৮/২০০৮খ্রিঃ (১০,০০০টাকা) সহ মোট ৪৮টি সংগঠনকে অনুদান প্রদান করা হয়।

সম্পর্কিত খবর