চর্যাপদ একাডেমির পক্ষ থেকে সাংবাদিক সোহেল রুশদীকে বই উপহার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে চর্যাপদ একাডেমির ৩য় বই উপহার মাস উপলক্ষে চর্যাপদ একাডেমির পক্ষ থেকে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী কে বই প্রদান করা হয়েছে।

গতকাল ১৩সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবর পত্রিকা কার্যালয়ে চর্যাপদ একাডেমির পক্ষ থেকে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে উপহারের বই প্রদান করেন একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি।

এসময় উপস্থিত ছিলেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি ,চর্যাপদ একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

সম্পর্কিত খবর