শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন

চাঁদপুর খবর রির্পোট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু এমপি চাঁদপুর আসছেন।

গতকাল ১২সেপ্টেম্বর (মঙ্গলবার) শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সফরসূচীর মধ্যে রয়েছে ১২সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবন হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ৯টায় মন্ত্রীর চাঁদপুর জেএম সেনগুপ্ত রোডস্থ নিজ বাসভবনে উপস্থিত থাকবেন।

১৩সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। এদিন দুপুর ২টা ৩০মিনিটে চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৫টা ৩০মিনিটে জাতীয় সংসদ ভবনে উপস্থিত থাকবেন।

সম্পর্কিত খবর