
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করা হয়েছে । গতকাল ১১সেপ্টেম্বর (সোমবার) চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এছাড়া তিনি চাঁদপুর শিশু দিবা যত্ন কেন্দ্র যান এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
এসময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



