
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১সেপ্টেম্বর (সোমবার) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত এর উপস্থাপনায় মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
সভার শুরুতে পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
সভায় গত আগস্ট-২০২৩ মাসের অভিন্ন মানদন্ডের আলোকে চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর নিকট থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলায় আগস্ট ২০২৩ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, সর্বোচ্চ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন চাঁদপুর সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ শাহরিন হোসেন, সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মো: মিছবাহুল আলম চৌধুরী, চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন এসআই (নিঃ) কামরুল হাসান কায়কোবাদ, শহর ও যানবাহন শাখার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন সার্জেন্ট মাহবুব আলম।
পুরষ্কার প্রদান শেষে অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



