
ইব্রাহিম খান : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ছাত্র দলের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । ১০ সেপ্টেম্বর রবিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। এসময় তিনি বলেন, ছাত্র দলের অবস্থা এখন আর আগের মতো নেই।আগে ছাত্র দলের কর্মসূচিতে ছাত্রীদের সক্রিয় ভূমিকা ছিল। এখন যা দেখাই যায় না।মনে রাখবেন আন্দোলন সংগ্রামে সফল হতে হলে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও প্রয়োজন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আপনার সবাই উনার সুস্থতার জন্য দোয়া করবেন। আজকে দেশনেত্রী যেমন রোগে ভোগতেছে ঠিক তেমনি আজকে পুরো জাতি রোগাক্রান্ত।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীর পরিচালনায় এসময় ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন।



