শাহতলীতে চুরির মামলায় ফারুক খান আটক : ১দিনের রিমান্ড

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী গ্রামের রাশেদ তপদার বসতঘরে চুরির মামলায় ১নং আসামী ফারুক খানকে গ্রেফতার করা হয়েছে। আটক ফারুক খানকে একদিনের রিমান্ড নিয়েছে আইও মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস ।

গতকাল ১০সেপ্টেম্বর (রবিবার) চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে শাহতলী থেকে আসামী ফারুক খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মো: ফারুক খান, পিতা-দুলাল খান, মাতা-শাহানারা বেগম, সাং-বড় শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর। আদালত থেকে আসামী মো: ফারুক খানকে ১দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য, মামলার বাদী মো: রাশেদ তপদার এর অভিযোগের প্রেক্ষিতে গত ২৮আগস্ট পেনাল কোড ধারা-৪৫৭, ৩৮০, পেনাল কোড ১৮৬০এর আলোকে মামলা রুজু করা হয়।

সম্পর্কিত খবর