
মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি’র ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৯সেপ্টেম্বর (শনিবার) চাঁদপুর গভমেন্ট টেকনিক্যাল হাইস্কুল মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রানকৃষ্ণ দেবনাথ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আইয়ুব আলী, ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।



