
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯সেপ্টেম্বর (শনিবার) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য জানান ২০৪১ সালের বিতর বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বছর ব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্যের বিকাশ ঘটে। আধুনিক ও উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে এই প্রশিক্ষণ মাইলফলক হিসেবে সংযোজিত হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী।
এসময় চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ পুৃলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।



