
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তগত উত্তর শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ২য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় উত্তর শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
৪নং শাহমাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন ও ঢাকা আজিমপুর বায়তুল করিম জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোশারফ হোসেন হেলালী।
মাহফিলে প্রধান বক্তার ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঢাকা হাসানাবাদ হাউজিং জামে মসজিদের পরিচালক মাদানিয়া ওয়াইছিয়া দারুছুন্নাহ মাদ্রাসার খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী জহিরুল ইসলাম ফরিদী সাহেব।
শুরুতেই উত্তর শাহতলী তালতলা বায়তুল ইসলাহ জামে মসজিদের সেক্রেটারী মো: জহিরুল হক লালু মাষ্টার এর পরিচালনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আরো ওয়াজ করেন শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা বাহারুল ইসলাম, শানে মদিনা জামে মসজিদের খতিব হযরত মাওলানা নাঈম শেখ আল কাদেরী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মো: শাহাদাৎ হোসাইন।
মাহফিল পরিচালনা করেন গল্লাক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান সাহেব।
মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: বিল্লাল হোসেন খান,সিনিয়র শিক্ষক মো: আমির গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরী, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি,
শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো: মাহফুজ খন্দকার, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী মো: কামরুল খান, উত্তর শাহতলী যুবসমাজের সভাপতি মো: রাসেল পাটওয়ারী, সহ-সভাপতি বদিউল আলম সুজন, সাধারণ সম্পাদক মো: হান্নান গাজী, ক্যাশিয়ার মো: মাহমুদুল হাসান রাজু, সংগঠনের সদস্য মো: জুয়েল গাজী, মো: রাশেদ গাজী, হান্নানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতশত মুসল্লিগণ।
এদিকে উত্তর শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ২য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রতি শুভ কামনা জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও শাহতলী জিলানী চিশতী কলেজ গভনিং বডরি চেয়ারম্যান সোহেল রুশদী ।



