কনস্টেবল শফিকুর রহমান বকাউলকে চাঁদপুর মডেল থানার বিদায়ী সংবর্ধনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানায় কর্তব্যরত কনস্টেবল শফিকুর রহমান বকাউলকে চাকুরী জনিত বিদায়কে ঘিরে রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে তাঁকে পৌঁছে দেওয়া হয়েছে নিজ বাড়িতে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীন আলম গতকাল ৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে সদর মডেল থানা প্রাঙ্গনে কনস্টেবল শফিকুর রহমান বকাউলের চাকুরী থেকে অবসরে যাওয়ার দিনে এক জাকমকপূর্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এরপর অবসরে যাওয়া কনস্টেবল শফিকুর রহমান বকাউল বক্তব্য দেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কনস্টেবল শফিকুর রহমান বকাউলের হাতে সংবর্ধনা ক্রেষ্ট ও উপহার তুলে দেন ওসি শেখ মুহসীন আলমসহ সদর মডেল থানার অনান্য অফিসারবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন,পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রাজ্জাক, শামসুল আলম, তপন কুমারসহ এসআই, এএসআই ও কনস্টেবল বৃন্দ। কনস্টেবল শফিকুর রহমান বকাউলকে পুলিশ সদস্যরা থানার রাস্তার দুপাশে দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন। এছাড়া ওসি মোহসিন আলমের গাড়িটি ফুলে ফুলে সজ্জিত গাড়িতে করে কনস্টেবল শফিকুর রহমান বকাউলকে বাড়িতে পৌছে দেয়া হয়। বিদায় বেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় থানা এলাকায়।

উল্লেখ্য কনস্টেবল শফিকুর রহমান বকাউল ১৯৮৬ সালের ২০ জুন পুলিশ বিভাগে যোগদান করেন। তার বাড়ি চাঁদপুর মতলব দক্ষিন উপজেলায়।তার তিন ছেলে। বড় ছেলে এমবিবিএস ডাক্তার, মেজো ছেলে ব্যবসায়ী ও ছোট ছেলে নবম শ্রেনীর ছাত্র।

সম্পর্কিত খবর