
ইব্রাহিম খান : চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রেলওয়ে আক্কাছ আলী স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি বলেন,এই ওয়ার্ড বিএনপির ঘাটি।আগামী দিন আমরা ঐক্য চাই।কারন আগামীর আন্দোলন সংগ্রাম সফল করতে হলে ঐক্যের বিকল্প নেই।নিজেদের মধ্যে দলাদলি ভুলে যান। আমাদের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন,এই সরকার ২০১৪ ও ২০১৮ মতো আরো একটি নির্বাচন করতে চায়।আপনাদের ইমানী দায়িত্ব ভোট কাটতে দিবেন না।ভোট হবে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে।কত বড় সাহস রাতে বালু কাটে আর আমাদের কর্মীর গায়ে হাত দেয়। গতকাল লক্ষীপুরে আমাদের কর্মীর গায়ে হাত দেওয়া হয়েছে।আমাদের কোন কর্মীর গায়ে হাত দিলে আমরা কিন্তু আমরা হাত গুটিয়ে বসে থাকবো না।প্রশাসনকে বলেছি আশা করছি তারা দেখবে।আমাদের ধৈর্যের বাধ ভাঙ্গবেন না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সামসুল হক প্রধানীয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেন সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. হারুনূর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন পলাশ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, জেলা তাতী দলের আহ্বায়ক আলী আহমদ সরকার,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্র দলের সভাপতি ইমাম হোসেন গাজী।



