চাঁদপুরে ৩শ ২১ পিস ইয়াবাসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন, মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ১শ পিস ইয়াবাসহ ১জন, কচুয়া থানা পুলিশের অভিযানে ২১পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ঘন্টায় ৩শ ২১ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোট ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে চাঁদপুর জেলা পুলিশ।

উল্লেখ্য, চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদক নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট সকলের সহায়তায় জেলা পুলিশের ৮টি থানা এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রাখাসহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।

সম্পর্কিত খবর