উত্তর শাহতলী যুবসমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল আজ

চাঁদপুর খবর রির্পোট: আজ ৮সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়াডের অন্তগত উত্তর শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ২য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে ৪নং শাহমাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন ও ঢাকা আজিমপুর বায়তুল করিম জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোশারফ হোসেন হেলালী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঢাকা হাসানাবাদ হাউজিং জামে মসজিদের পরিচালক মাদানিয়া ওয়াইছিয়া দারুছুন্নাহ মাদ্রাসার খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী জহিরুল ইসলাম ফরিদী সাহেব।

আরো ওয়াজ করবেন শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা বাহারুল ইসলাম, শানে মদিনা জামে মসজিদের খতিব হযরত মাওলানা নাঈম শেখ আল কাদেরী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মো: শাহাদাৎ হোসাইন।

মাহফিল পরিচালনা করবেন গল্লাক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান সাহেব।

মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: বিল্লাল হোসেন খান।

মাহফিলে সকল ধর্মপ্রান মুসল্লীদের আমন্ত্রন জানিয়েছেন এলাকার যুব সমাজ ও মাহফিল কমিটি।

সম্পর্কিত খবর