হাজীগঞ্জে স্বামী বিদেশ যাওয়ায় অভিমানে অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যা

গাজী মহিনউদ্দিন: হাজীগঞ্জের টোরাগড়ে সৎ সন্তানকে নিয়ে স্বামীর বিদেশ পাড়ি দেওয়ায় অভিমানে আত্মহত্যার পথ বেঁচে নেয় অন্তঃসত্ত্বা স্ত্রী। স্বামীর বাড়িতে দালালের কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মঃহত্যা করে কাতার প্রবাসীর স্ত্রী। পুলিশের উপস্থিতিতে কক্ষের দরজার ভেঙ্গে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ইউনিট।

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড মিজি বাড়ি ওরফে গোরার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে কাতার প্রবাসী আবুল বাসারের স্ত্রী ফাতেমা বেগমের লাশ উদ্ধার করে থানা পুলিশ। হাজীগঞ্জ থানার অফিসার তদন্ত ইনচার্জ মো. নজরুল ইসলামের উপস্থিতিতে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।

এবিষয়ে অপমৃত্যু’র মামলা করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেন ওসি তদন্ত নজরুল ইসলাম।
৯ মাস পূর্বে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আবুল বাশার ও ফাতেমা বেগম।

তাদের দুইজনে এর আগে বিয়ে করেছে এবং সে সংসার ভেঙ্গে গেছে। ফাতেমার ভাইয়ের সাথে আবুল বাসারের বন্ধুত্ব থাকার কারণে পারিবারিক সমঝোতায় বিবাহ হয়। এর মধ্যে ৯ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সুখের সংসারে বাঁধ সাঁধে ১ম স্ত্রীর ঘরে থাকা ৫ বছরের শিশু মাইমুন বিন বাশার। শিশুকে বাবার জিম্মায় নেওয়াকে কেন্দ্র অভিমানে আত্মঃহত্যার পথ বেঁচে নেয় ফাতেমা।

সরেজমিনে গিয়ে জানা যায়, কাতার থাকার সুবাদে আবুল বাশারের ১ম স্ত্রী হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের করিমের বাগান এলাকার দুলালের মেয়ে সানজিদা বেগম শাহরাস্তির এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে সানজিদা আদালতে নারী নির্যাতন আইনে মামলা করে। সেই মামলায় বাদী সানজিদা ও তার পরকীয়া প্রেমিককে জেল হাজতে প্রেরণ করে আদালত।

গত ৮ আগে আদালতের রায়ে সানজিদার কাছে থাকা শিশুটিকে তার বাবা আবুল বাশারের জিম্মায় বুঝিয়ে দেয়। ১ম স্ত্রীর ঘরে থাকা ৫ বছরের শিশু সন্তানকে লালন-পালন নিয়ে ২য় স্ত্রী ফাতেমা বেগমের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তা ভেবে গত ৬ সেপ্টেম্বর দুই দিনের ছুটিতে এসে সন্তানকে সাথে নিয়ে বিদেশ পাড়ি জমায় আবুল বাশার।

১ম স্ত্রীর ঘরে থাকা সন্তানকে আদালতের মাধ্যমে বাপের জিম্মায় নেওয়ার পর থেকে ফাতেমা এবং আবুল বাশারের সম্পর্কের মাঝে টানাপোড়ন সৃষ্টি হয়। হাসিমুখে স্বামী এবং সৎ সন্তানকে কাতার যেতে বিদায় দিলেও তা মেনে নিতে পারেনি ফাতেমা বেগম। সৎ ঘরের সন্তানকে বিদেশ নেওয়ার বিষয়ে অভিমানে রাগে ক্ষোভে নিজ কক্ষে ছাদের ঝুল রডের সাথে ওড়না পেছিয়ে আত্মঃহত্যা করে।

লাশ উদ্ধারের সময় ফাতেমার বাবা নুরুল ইসলাম এবং আত্মীয় স্বজনরা বাক-বিতন্ডায় জড়িয়ে পড়লেও সাংবাদিকদের কোন বক্তব্য রাজি হয়নি।

শশুর সিরাজুল ইসলাম বলেন, আমার ছেলে এবং নাতীকে নিয়ে হাসিমুখে বিদায় দিয়েছে। সব সময় ভালো ব্যবহার করতো। এখন হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক বুঝতে পারছি না। আমার ছেলে এবং বৌ এর মাঝে কোন ঝগড়া হতে দেখিনি।

অফিসার ইনচার্জ তদন্ত মো. নজরুল ইসলাম বলেন, আত্মঃহত্যার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। কক্ষের দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়েছে। এটি একটি আত্মঃহত্যার ঘটনায়। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর দায়ে মামলা করা হবে। মৃত্যুর বিষয়টি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর