
চাঁদপুর খবর রির্পোট: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জন্মাষ্টমী ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬সেপ্টেম্বর (বুধবার) চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আবির্ভাব উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মাসুদুল আলম মাসুদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার।



