
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ডিএনসি’র অভিযানে ফরিদগঞ্জ থানাধীন দীঘলদী গ্রামে মাদকবিরোধী অভিযান ৪৭পিস ইয়াবা ও ২শ গ্রাম গাঁজা সহ ১মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৪সেপ্টেম্বর চাঁদপুর ডিএনসির সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের সার্বিক তত্বাবধান ও নির্দেশনায় ও ডিএনসির পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম ফরিদগঞ্জ থানাধীন দীঘলদী গ্রামের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মোমিন গাজী (৩৮) এর দেহ তল্লাশি করে ২শ গ্রাম গাঁজা ও ৪৭পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
আটককৃত আসামির নাম মোঃ মোমিন গাজী (৩৮), পিতা-মৃত আহসান গাজী, মাতা-তপুরি বেগম, স্থায়ী সাং-দীঘলদী (আহসান গাজী বাড়ী), ৯নং ওয়ার্ড, ০৯নং গোবিন্দপুর (উত্তর) ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।
এ বিষয়ে ডিএনসির পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।



