চাঁদপুর সদর এসিলান্ডের নেতৃত্বে অভিযান : মাদক সেবিকে ৩মাসের কারাদন্ড

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ’র নেতৃত্বে ও চাঁদপুর ডিএনসি’র অভিযানে চাঁদপুর সদর থানাধীন উত্তর শ্রীরামদী গ্রামের কোড়ালীয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

৫সেপ্টেম্বর (বুধবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুর কর্তৃক ও চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী গ্রামের কোড়ালিয়া এলাকার মান্নান গাজী এর নিজ বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১মাদক সেবিকে ২০গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মান্নান গাজী(৩৫), পিতা- মৃত ইউনূস গাজী, সাং-উত্তর শ্রীরামদী, কোরালীয়া (গাজী বাড়ী), চাঁদপুর সদর, চাঁদপুর।

এ বিষয়ে চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদক ব্যসায়ীফকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

সম্পর্কিত খবর