রাজরাজেশ্বরের সাবেক মেম্বার কুদ্দুস আলী বেপারীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: হজরত আলী বেপারীর পিতা ওই ইউনিয়নের সাবেক মেম্বার, আলহাজ্ব কুদ্দুস আলী বেপারী (৯০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় ঢাকা একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সন্ধ্যা ৬টায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে ল্যাব এইড হাসপাতালে নেয়ার পর বুধবার রাত সোয়া ৯টায় মৃত্যুবরণ করেন বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান। তিনি স্ত্রী, ৭ ছেলে, ৫ মেয়েসহ বহু স্বজন রেখে গেছেন।

বৃহস্পতিবার চাঁদপুর শহরের রেলওয়ে দারুল উলুম(ছাবের গাজীর মাদ্রাসায়) বাদ যোহর জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা চান্দ্রা দরবার শরীফে বাদ আসর অনুষ্ঠিত হবে। সেখানেই মরহুমের দাফন করা হবে।
উল্লেখ্য মরহুম সাবেক মেম্বার আলহাজ্ব কুদ্দুস আলী বেপারী শাহতলী নিবাসী সাবেক মেম্বার সফিক কারীর বোনের জামাই ।

এসএসসি ৮৬ চাঁদপুর জেলা শাখার শোক:

এসএসসি ১৯৮৬ চাঁদপুর জেলা শাখা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় জেলা শাখার সভাপতি মো, গোফরান হোসেন এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন বন্ধুদের পক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পর্কিত খবর