চাঁদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি : দুই চোর আটকের পর সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে দিনের বেলায় স্বর্ণের দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনায় সকলকে তাক লাগিয়ে দিয়েছে। সিসি ক্যামেরার ফুটেছে বেরিয়ে আসে অভিনব কায়দায় স্বর্ণের দোকানে তালা কেটে ৩৭ ভরি স্বর্ণ চুরি করে পালিয়ে যাওয়ার দৃশ্য। স্বর্ণের দোকানগুলো টার্গেট করে চোর চক্ররা সর্বস্ব লুট করে নিচ্ছে। চাঁদপুর শহরের কুমিল্লা রোড হাসান আলী স্কুল সংলগ্ন স্বর্ণ ভূবন নামক দোকানে তালা ভেঙ্গে এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেছে চুরি করার সময় সবকিছু ধরা পড়েছে।

স্বর্ণের দোকানে চুরি হওয়ার ঘটনায় সন্দেহভাজন চিহ্নিত গরু চুরির মামলায় জেল খাটা আসামি তরপচন্ডী এলাকার আলম ও লিটনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণের ঘটনায় কোন তথ্য পাইনি পুলিশ।

স্বর্ণ চোর চক্রের মূল হোতাদের আটক করার জন্য চাঁদপুর শহরের বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।
৩৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় দোকান মালিক মানিক লাল বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করে।

গত রবিবার ভোর পৌনে ছয়টায় ৭ জন চোর একত্রিত হয়ে পরিকল্পিতভাবে স্বর্ণভূবন দোকানের তালা কেটে স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে। মাত্র ১০ মিনিটের মধ্যেই চোরচক্ররা দোকানের ভিতরে থাকা সব স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর সার্কেল ইয়াসিন আরাফাত, চাঁদপুর মডেল থানার ওসি মহসিন আলম ,গোয়েন্দা পুলিশের ইনচার্জ এনামুল হক চৌধুরী, পিবিআই এর কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসে।

সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সাতজন চোর পরিকল্পিতভাবে ঘটনাস্থলে এসে দোকানের বাইরে অবস্থান নেয়। তারা সাতজন বাহিরে পাহারা থেকে কাপড়ের চাদর দিয়ে ঢেকে কাটার দিয়ে তালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে খুব দ্রুতগতিতে স্বর্ণ অলংকার চুরি করে পালিয়ে যায়।
চোর চক্ররা মুখে মার্কস ব্যবহার করে চুরি ঘটনাটি সংঘটিত করেছে। চাঁদপুরের পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই স্বর্ণের দোকানে প্রবেশ করে চোরদের হাতের ছাপ সহ সকল ধরনের আলামত সংগ্রহ করে।

এই ঘটনায় দোকান মালিক মানিক লাল মজুমদার জানায়, দোকানে সাজানো থাকা স্বর্ণালংকার গুলো লকারের ভিতরে না ঢুকিয়ে শনিবার রাত দশটায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। চোরচক্ররা তালা কেটে ভিতরে ঢুকে সবকিছু নিয়ে পালিয়ে যায়। এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত করলেই প্রকৃত চক্রদের ধারণা সম্ভব হবে।

পুলিশ জানায়, স্বর্ণ চোরদের ধরার জন্য পুলিশ রাস্তার পাশে থাকা বিভিন্ন আবাসিক দোকান ও হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজ বিশ্লেষণ করে চোরদের চেহারা চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। খুব দ্রুত এই স্বর্ণ চোর চক্রের মূল হোতাদের আটক করা সম্ভব হবে বলে জানান।

সম্পর্কিত খবর