
মাসুদ হোসেন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের নির্ধারিত মহামায়া ও পাইকদি স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) উক্ত সভায় ইউনিয়নের ৮নং ও ৯নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় এবং ৫নং ও ৬নং ওয়ার্ড পাইকদি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটি গঠন কল্পে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন পাটওয়ারী ও পরিচালনা করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পাঠান। এছাড়া ৫নং ও ৬নং ওয়ার্ড পাইকদি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজ খান ও পরিচালনা করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান তপদার।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উভয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছেন এবং আমাদের জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন তাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি যাকে নৌকার মনোনয়ন দিবেন আমরা তাকেই আমাদের এই কেন্দ্র থেকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন, মাহফুজ খন্দকার। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান হাওলাদার সাজু, আবু নোমান পাটওয়ারী, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন বেপারী,
যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, আবুল বাশার রনি, চাঁদপুর সরকারী কলেজে ছাত্রলীগ নেতা তন্ময় ইসলাম আনোয়ার সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



