রামপুরের দেবপুরে আওয়ামী লীগের কেন্দ্র কমিটি গঠন

মাসুদ হোসেন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৫নং ও ৭নং ওয়ার্ড দেবপুর কেন্দ্রে নির্বাচন পরিচালনার কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিককে আহবায়ক ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন হাজীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহসীন প্রধানীয়ার সভাপতিত্বে ৭নং ওযার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন হাজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন লিটু, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, এডভোকেট মোরশেদ আলম বাবুল তালুকদার,

সদর উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খোকন চন্দ্র রায়, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোহসিন খান, ইউনিয়ন মহিলা যুবলীগের সভাপতি রাহিমা বেগম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর