
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে বহুল আলোচিত ও সমালোচিত নারী লোভী ডাক্তার মোঃ আহসান উল্লাহকে ভাড়াটিয়ার বাসায় গৃহকর্মীর সাথে অনৈতিক কার্যকলাপ করার সময় হাতেনাতে ধরার ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
মঙ্গলবার দুপুরে গৃহকর্মীর অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর মডেল থানার এএসআই শহিদুল ও হেলাল প্রফেসর পাড়া মোল্লা বাড়ী রোড অনন্যা লজ পাঁচতলা ভবনের নিচের তলায় ভাড়াটিয়া বাসায় গিয়ে ঘটনা সম্পর্কে বাদীর কাছ থেকে বিস্তারিত জানান।
এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ডাক্তার আহসান উল্লাহ পলাতক রয়েছে।
তবে স্বামী মোঃ আহসান উল্লাহকে বাঁচানোর জন্য স্ত্রী ডাক্তার সীমা হাসান বিভিন্ন মাধ্যমে বাদীকে ভয় ভীতি প্রদর্শন করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
ডাক্তার মোঃ আহসান উল্লাহকেকে ঝাড়ু পিঠা করার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হাওয়ায় ডাক্তারদের মাঝে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
গত দুদিন পূর্বে চাঁদপুর শহরের প্রফেসারপাড়া মোল্লা বাড়ী রোড অনন্যা লজ পাঁচতলা ভবনের নিচের তলায় বাড়ির মালিক ডাঃ মোঃ আহসান উল্লাহকে বিবস্ত্র অবস্থায় ধরে ঝাড়ু দিয়ে মারতে মারতে রাস্তায় এনে লাঞ্ছিত করে ভাড়াটিয়া।
এই ঘটনায় ভাড়াটিয়ার বাসার গৃহকর্মী মুক্তা আক্তার বাদী হয়ে ডাঃ মোঃ আহসান উল্লাহর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর থেকে মোঃ আহসান উল্লাহর স্ত্রী সীমা আহসান ভাড়াটিয়া মনিরুজ্জামানের সাথে বৈঠক বসে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় সুকৌশলে ভাড়াটিয়া মনিরুজ্জামান সীমা হাসানের বক্তব্য রেকর্ড করে।
পুলিশ জানায়, থানায় অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে ভাড়াটিয়ার বাসায় গিয়ে গৃহকর্মী বক্তব্য নিয়ে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে। পরবর্তীতে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় ভাড়াটিয়া মুক্তা বেগম ও তার স্বামী মনিরুজ্জামান বলেন, ডাক্তার আহসান উল্লাহ গৃহকর্মীর মোবাইল নাম্বার নিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। পরবর্তীতে সকালে দরজা খোলা দেখে সীমা হাসানের স্বামী ডাক্তার আহসানুল্লাহ ভিতর ঢুকে গৃহকর্মীকে জড়িয়ে ধরে খারাপ কাজ করার চেষ্টা করে। এ সময় তাকে নগ্ন অবস্থায় ধরে উত্তম মাধ্যম দিলে সে পালিয়ে যায়।
ডাক্তার আহসানুল্লাহ এর পূর্বেও তার ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কার্যকলাপ করে ধরা খেয়ে ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছে।
এই নারী লোভী মোঃ আহসান উল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।



