চাঁদপুরে ভুয়া ডিবি পুলিশ আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে স্বর্ণের দোকানে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা করতে গিয়ে আটক হয়েছে এক ভুয়া ডিবি পুলিশ। সে কখনও মুনসুর, কখনও মাহবুব, আবার কখনও সবুজ নামে পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে।

বৃহস্পতিবার বিকেলে প্রতারক মুনসুর কে আদালতে প্রেরন করা হয়। বুধবার রাতে শহরের শহরের পুরানবাজারের নিতাইগঞ্জ এলাকা থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির এএসআই আলী, বশির ও সনেট তাকে আটক করে থানায় নিয়ে আসে।
প্রতারক মুনসুরের আসল নাম সবুজ। সে সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের সুলতান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে প্রতারনার একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী কামরুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সকালে প্রতারকের পরিবার কামরুল ইসলাম ও আরেক ব্যবসায়ী নজরুল ইসলাম কে তাদের পাওনা টাকা বুঝিয়ে দেন।

জানা যায়, বিভিন্ন নামে এক প্রতারক দীর্ঘদিন যাবত চাঁদপুর শহরের বিভিন্ন জায়গায় একাধিক পরিচয়ে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল ক্রয় করে পরে থানা কিংবা ডিবি অফিস থেকে টাকা নিয়ে আসতে বলে চম্পট দেয়। সে কখনো ডিবির বড় অফিসার, কখনও তদন্ত ওসি, কখনো বা সেনাবাহিনীর অফিসারের পরিচয় দিয়ে মালামাল নিয়ে যায়। ঘটনার দিন প্রতারক মুনসুর পুরানবাজারের নিতাইগঞ্জে শামীম গহনালয় থেকে পুলিশ পরিচয়ে স্বর্ন কেনার সময় আরেক পাওনাদার বস্ত্র ব্যবসায়ী কামরুল ইসলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে দেখে ফেলে। এসময় প্রতারক মুনসুরকে লোকজন সহ আটক করে পুলিশকে খবর দেয়।

ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, ২০২২ সালের ১০ অক্টোবর বস্ত্র দোকানে এসে প্রতারক মুনসুর নিজেকে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ওসির পরিচয়ে ১১টি থ্রী পিছ ও অনেকগুলো শাড়ি কাপড় নিয়ে সর্বমোট ২০ হাজার ১শ ৫৫ টাকা বাকি নিয়ে ফাঁড়ি থেকে টাকা নিয়ে আসার কথা বলে চলে যায়। পরে পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করে জানা যায় এ নামে কোন পুলিশ সদস্য নেই। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায় নি। হঠাৎ রাস্তায় দেখতে পেয়ে আমি চিনে ফেলি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, সে ডিবি পুলিশের কোন সদস্য নয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর