চাঁদপুর খবর রির্পোট: আজ ২৫ আগষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু এমপি ২দিনের সফরে চাঁদপুর আসছেন।
২৪আগস্ট (বৃহস্পতিবার) শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
সফরসূচীর মধ্যে রয়েছে আজ ২৫আগস্ট (শুক্রবার) সকাল ৬টা ১৫মিনিটে ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে ঢাকা সদর ঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিন লঞ্চযোগে সকাল ৭টা ২০মিনিটে চাঁদপুর নদীবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় চাঁদপুর নদীবন্দরে উপস্থিত থাকবেন এবং সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ৪৫মিনিটে চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত থাকবেন।
এদিন সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করবেন। বিকাল ৩টায় শিক্ষামন্ত্রী’র চাঁদপুরস্থ জেএন সেনগুপ্ত বাসভবনে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সাথে মতবিনিময় করবেন। এদিন সন্ধ্যা ৭টায় চাঁদপুরস্থ জেএন সেনগুপ্ত বাসভবনে চাঁদপুর পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক ও পৌরসভার সকল কাউন্সিলরগণের সাথে মতবিনিময় করবেন।
কাল ২৬আগস্ট (শনিবার) ভোর ৫টায় চাঁদপুর হতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে উপস্থিতি ও চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৯টা ৪০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে উপস্থিত থাকবেন। সকাল ১১টায় চট্টগ্রাম হাটহাজী’র ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদরাসায় চট্টগ্রাম বিভাগের মাদরাসা শিক্ষক ও আলেম সমাবেশে যোগদান করবেন। দুপুর ৩টা ১৫মিনিটে হযরত শাহ আমানত বিমানবন্দরের উদ্দশ্যে যাত্রা করবেন।
বিকাল ৪টা ৪০মিনিটে হযরত শাহ আমানত বিমানবন্দরে উপস্থিতি ও হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর ঢাকা’র উদ্দেশ্যে যাত্রা। বিকাল ৫টা ৩৫মিনিটে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে উপস্থিতি ও হেয়ার রোডস্থ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা এবং সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে হেয়ার রোডস্থ বাসভবনে উপস্থিতি।



