মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।
গতকাল ২২আগস্ট বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন। পরে শিক্ষা অফিসার বিদ্যালয়ের সাহিত্য সাংস্কৃতিক মেলার বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহন করেন।
পরে বিদ্যালয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর নতুন কারিকুলাম বাস্তবায়নের অংশ হিসেবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ণ ট্রাসক্রিপ্ট প্রনয়ন বিষয়ে (সমস্যা ও সমাধান) মতবিনিময় করা হয়।
সভায় বক্তব্য চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন বলেন, ডেংগু প্রতিরোধ, বৃক্ষ রোপণ, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতি, ল্যাব, লাইব্রেরি ব্যবহার, সহপাঠক্রমিক কার্যক্রম বাস্তবায়ন, মিড ডে মিল বাস্তবায়ন, সাহিত্য সংস্কৃতির মেলা ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মালেক সহ সকল শিক্ষকবৃন্দ।



