চাঁদপুরের প্রতিটি থানায় নারী, শিশু, ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক রয়েছে

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৯আগস্ট (শনিবার) চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হক এর সভাপতিত্বে মামলা জট নিরসন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় জাতীয় আইনগত সহায়তা সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

চাঁদপুর পুলিশ সুপার বক্তব্যে বলেন, চাঁদপুর জেলার প্রত্যেকটি থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক রয়েছে। প্রত্যেকটি সার্ভিস ডেস্কে প্রশিক্ষণ প্রাপ্ত নারী কর্মকর্তা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন যারা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের আইনি সহায়তা প্রদান করে থাকেন। কিছুক্ষেত্রে আমাদের আইনি সহায়তা প্রদানে অসুবিধা সৃষ্টি হয়, যদি এইসব কাজ সরাসরি লিগ্যাল এইড কমিটি নিকট হস্তান্তর করা যায় তাহলে সাধারণ জনগণের ভোগান্তি কম যাবে। মানুষের জীবনে সমস্যা আসবেই আর সমস্যা থাকলে সমাধানও আছে । কাজেই সমস্যা নিয়ে বসে না থেকে আমাদের সকলকে সাধারণ জনগণকে সঠিক আইনি সহায়তা প্রদান করে সমাধানের পথ খুঁজে বের করতে হবে ।

এসময় চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর