হামানকর্দ্দির রিয়াদ হোসেনের দু:খপ্রকাশ ও ক্ষমাপ্রার্থী

চাঁদপুর খবর রির্পোট: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের দক্ষিন হামানকদি গ্রামের মো: নুরুজ্জামান গাজীর ছোট ছেলে শাহতলী কামিল মাদরাসার নবম শ্রেনির ছাত্র মো: জাহিদুল ইসলামের উপর একেই গ্রামের মো: মোস্তফা গাজীর ছেলে অভিযুক্ত রিয়াদ হোসেন সন্ত্রাসী কায়দায় (২৫) হামলা করে ।

মাদ্রাসায় শোক দিবসের অনুষ্ঠানে আসার পথে উক্ত ছাত্রের উপর এই হামলার ঘটনা ঘটে । ছাত্রকে মারাত্নক জখম করে । ১৫ আগষ্ট সকাল ১০টায় এই ঘটনা ঘটে ।

উক্ত হামলার ঘটনাটি মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষনিক চাঁদপুর পুলিশ সুপার ও মডেল থানার ওসিকে জানালে দ্রুত ঘটনাস্থলে এসআই কুদ্দুসসহ মোবাইল টীম যায় এবং আসামীদের ধরতে অভিযান চালায় । পরবর্তিতে একেই দিন মাদ্রাসার ছাত্র মো: জাহিদুল ইসলামের পিতা মো: নুরুজ্জামান গাজী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করে ।

এর পরিপ্রক্ষিতে পক্ষগনের সাথে উক্ত ঘটনা সমাধানকল্পে এক শালিশী বৈঠকে সৃষ্ট সমস্যা সমাধান করা হয় । ১৬আগস্ট শাহতলী কামিল মাদ্রাসার কর্তৃপক্ষ ,স্থানীয় গন্যমান্যব্যক্তিবগ,রাজনীতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা বসে এ ঘটনা সুষ্ঠুভাবে সমাধান করেন। শালিশী বৈঠকে অভিযুক্ত ১নং আসামী রিয়াদ হোসেন উক্ত ঘটনার জন্য লিখিতভাবে ক্ষমাপ্রার্থী ও দু:খপ্রকাশ করেন । ভবিষতে উক্ত বাড়ীতে এবং এলাকায় কোন ঘটনা ঘটাবে না মর্মে লিখিতভাবে অংগীকারনামা প্রদান করেন । সেই সাথে আপোষমূলে থানার অভিযোগ প্রত্যাহার করা হয় ।

এ ব্যাপারে ছাত্র মো: জাহিদুল ইসলামের পিতা মো: নুরুজ্জামান গাজী জানান,এই ঘটনার তাৎক্ষনিক চাঁদপুর পুলিশ সুপার স্যার ও মডেল থানার ওসি স্যার ব্যবস্থা গ্রহন করায় আমি চাঁদপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্বতা জানাচ্ছি ।

আমি পরবর্তীতে এই ঘটনার স্থানীয়ভাবে সুষ্ঠু বিচার পেয়েছি । শাহতলী কামিল মাদ্রাসার কর্তৃপক্ষ ,স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্যব্যক্তিবর্গের মাধ্যমে সমাধান পেয়েছি ।

সম্পর্কিত খবর