চাঁদপুরে ৪ কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ডিএনসি’র মাদকবিরোধী অভিযানে ৪কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল ১৮আগস্ট ডিএনসির সহকারী পরিচালক একেএম দিদারুল আলম সার্বিক তত্বাবধায়ন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্সদ পিয়ার হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর থানাধীন হরিণা ফেরী এলাকায় দিদার এন্টারপ্রাইজ বাস কাউন্টারের সামনে রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪কেজি গাঁজাসহ ২মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আসামী ১। মোঃ রনি বিশ্বাস(৩৩), পিতা-মোঃ ভৈরব আলী বিশ্বাস, সাং- ৬নং চিংড়াখালি ইউনিয়ন, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাগের হাট ২। মোঃ সজিব মোল্লা (৩০), পিতা- পিতা আলাউদ্দিন মোল্লা, থানা- মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট।

এই বিষয়ে ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান।

সম্পর্কিত খবর