চাঁদপুরে রাব্বিকে জমিসহ ঘর প্রদান সাথে ৫লক্ষ টাকার সঞ্চয়পত্র

চাঁদপুর খবর রিপোট: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মমতা এবং মানবিকতায় চাঁদপুরের হতদরিদ্র পরিবারের সন্তান রাব্বির নতুন জীবন।

১৫ জুলাই জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থাপিত হয় এক অনন্য দৃষ্টান্ত। চাঁদপুরের রামদাসদি থেকে উঠে আসা পিতৃহীন এগারো বছরের ক্যান্টিনকর্মী ছোট্ট শিশু রাব্বি পায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম মমত্ববোধের অবারিত স্পর্শ।

মানবিক প্রধানমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করে শিশু রাব্বিকে উন্নত জীবন দিতে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ইতোমধ্যে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান ছোট শিশু রাব্বিকে ঢাকা থেকে চাঁদপুর জেলায় নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ২শতক জমি বিশিষ্ট আশ্রয়ণ প্রকল্পের ঘরের মালিকানা প্রদান করা হয়। ভর্তি করা হয়েছে পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরবরাহ করা হয়েছে ইউনিফর্মসহ যাবতীয় শিক্ষা উপকরণ। রাব্বি পড়াশোনায় যেন যথাযথ সহায়তা ও নির্দেশনা পায় সেই জন্য নিশ্চিত করা হয়েছে গৃ্হশিক্ষকের।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’রর হাত দিয়ে হস্তান্তর করা হয়েছে রাব্বি ও তার মায়ের যৌথ স্বাক্ষরে খোলা ৫লক্ষ টাকার সঞ্চয়পত্র। যার মাসিক লভ্যাংশ ৪হাজার ৫শ টাকা। এ টাকা দিয়ে নির্বাহ করা হবে রাব্বির পড়ালেখার খরচ।

এভাবেই প্রধানমন্ত্রীর মানবিক নির্দেশনায় জেলা প্রশাসনের বাস্তবায়নে বদলে গেলো একটি জীবন।

সম্পর্কিত খবর