
চাঁদপুর খবর রির্পোট: সমাজসেবা অধিদফতরের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন চালু হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীন ১৪টি ইউনিয়নের যোগ্য ব্যক্তি এখনো যারা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আওতাভূক্ত হয়নি তারা আবেদন করতে পারবেন।
আগামী ১০সেপ্টেম্বর-২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পূর্বে ভাতাপ্রাপ্ত ব্যক্তি ও আবেদনকৃত অপেক্ষমান ভাতাভোগীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, যে কোন কম্পিউটারের দোকান এমনকি #এখনই যে কোন স্মার্ট ফোন হতে https://mis.bhata.gov.bd/onlineApplication
এই লিংকে প্রবেশ করে ভাতার জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করতে যা যা লাগবে বয়স্ক ভাতার জন্য ১। এনআইডি কার্ড (বয়স: পুরুষ-৬৫, মহিলা-৬২ বা তদূর্ধ্ব)।২। সচল মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)।
প্রতিবন্ধী ভাতার জন্য-১। এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধন কার্ড ২। উপজেলা সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র ৩। সচল মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা-১। এনআইডি কার্ড ২। স্বামীর মৃত্যু সনদ/ইউনিয়ন পরিষদ হতে প্রদত্ত বৈধব্য সনদ বা স্বামী নিগৃহীতা সনদ ৩। সচল মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)।
সদর উপজেলার উপরোক্ত ক্যাটাগরিতে প্রাপ্যদের অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করেছেন চাঁদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার রবিউল হোসেন।



