সহকারি পুলিশ সুপার মনীষ দাশকে বিদায় সংবর্ধনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে চাঁদপুরের সহকারি পুলিশ সুপার (প্রবেশনার) শিক্ষানবিশকাল শেষে সহকারি পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম জেলায় বদলি হওয়ায় চাঁদপুরে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল ১৭আগস্ট (বৃহস্পতিবার) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে এ বিবিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদায় লগ্নে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি সহকারি পুলিশ সুপার (প্রবেশনার) মনীষ দাশ।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের বিদায়ী সহকারি পুলিশ সুপার মনীষ দাশকে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধণা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

এসময়পুলিশ সুপার ও উপস্থিত সকলে বিদায় অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী সহ জেলা পুলিশ উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর