মতলব প্রতিনিধি : গোয়াল ঘরে গরুর খাবার দিতে গিয়ে বিদুৎপৃষ্টে তিন সন্তানের জননী পারভীন বেগম (৫২) এর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ আগষ্ট) মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকালে ওই গ্রামের মান্নান মেম্বার বাড়ীর কৃষক মোঃ রুহুল আমিনের স্ত্রী পারভিন বেগম প্রতিদিনের মত গোয়াল ঘরে গরুর জন্য খাবার নিয়ে যায়। কিন্তু গোয়াল ঘরের টিনে চাল বিদ্যুতের তার লেগে বিদ্যুতায়িত হয়ে ছিল। ওই টিনের চালে হাত লেগে পারভিন বেগম বিদুৎপৃষ্টে মৃত্যু হয় । মৃত্যুকালে স্বামী, ২ ছেলে ও এক মেয়ে রেখে যান ।
নিহতের স্বামী জানান, বিদ্যুৎপৃষ্ঠে আহত পারভিনকে মুমূর্ষ অবস্থায় বাড়ীর লোকজন উদ্ধার করে নারায়নপুর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায়। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷



