চাঁদপুর জেলা বিএনপির লিফলেট বিতরণ

ইব্রাহিম খান : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে চাঁদপুরে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।

১৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শহরের পালবাজার এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের নেতৃত্বে ও চিত্রলেখা মোড়থেকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর নেতৃত্বে এই লিফলেট বিতরণ শুরু করে জেলা বিএনপির নেতৃবৃন্দ। চিত্রলেখা মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে চাঁদপুর কলেজের সামনে হয়ে বিপনীবাগ বাজার গুরে পূনরায় চাঁদপুর সরকারি কলেজের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমউস সালাম বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য আমাদের আজকের এই লিফলেট বিতরণ।আমাদের নেত্রীর যদি কিছু হয় তাহলে এদেশের মানুষ আপনাদের ছাড় দিবে না।এখনো সময় আছে আমাদের নেত্রীকে মুক্তি দিন। তারা আবারো ২০১৪-১৮ মতো নির্বাচন করতে চায়। কিন্তু তা আর এদেশের মানুষ হতে দিবে না।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ,সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনূর রশীদ,সহ-সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ ইউনুস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী,যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর