ইউএনও সানজিদা শাহনাজকে জেলা বাপসা পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ বদলীজণিত বিদায় উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা), চাঁদপুর সদর উপজেলা হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর এবং গ্রাম পুলিশদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল ১৬আগস্ট (বুধবার) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী’র সভাপতিত্বে ও জেলা বাপসার সেক্রেটারী শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস রোকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুরের বিদায়ী ইউএনও সানজিদা শাহনাজ।

এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, ইউপি সচিবদের পক্ষে বক্তব্য রাখেন মহিবুবুল আহসান নিপু, সালামত উল্লাহ খান শাহিন, আশিকাটি ইউপি সচিব আবু বক্কর মানিক, হিসাব সহকারীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ সালাউদ্দিন, গ্রাম পুলিশদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুর রশিদ।

অনুষ্ঠানে বিদায়ী চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা বাপসা, চাঁদপুর সদর উপজেলা হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর এবং গ্রাম পুলিশের নেতৃবৃন্দ

 

সম্পর্কিত খবর