চাঁদপুর খবর রির্পোট: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার ১৫আগস্ট সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, আলোচনা সভা, মিলাদ, অসহায় এতিম দুস্থঃদের মাঝে খাবার ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি বলেন, ব্যক্তি মুজিবকে হত্যা করা হলেও আর্দশের মুজিবকে কেউ হত্যা করতে পারে নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে আমাদের ধারণ করতে হবে। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। কোন ধরনের ষড়যন্ত্রকারীকে মাথা চাঁড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। মাতৃভূমিকে রক্ষায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যোগ্যতা ও সততার প্রতিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আলোকিত। এই আলোকিত বাংলাদেশের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনার্মানে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
সভায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, সন্তোষ দাস, ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর প্রমুখ।
আলোচনা সভা শেষে অসহায় এতিম দুস্থঃদের মাঝে খাবার ও প্রতিবন্ধীদের মাঝে ২০টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এরপূর্বে সকাল ৯টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোক র্যালি শুরু হয়ে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।



