মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শোক দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,

যুব মহিলা লীগ, ছাত্রলীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া, মিলাদ ও তবারক বিতরণের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

১৫ আগস্ট মঙ্গলবার সকালে মৈশাদী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু।এসময় তিনি বলেন,১৯৭৫ সালের এই দিনে আমরা আমাদের জাতির পিতাকে হারিয়েছি। তিনি যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে চেয়েছিলেন। এর আগেই ঘাতকদের নির্মম বুলেটে তাঁকে শাহাদাৎ বরণ করতে হয়।’

বঙ্গবন্ধুর কর্মের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, ‘তিনি অত্যান্ত সৎ, উদার, দেশপ্রেমিক, সাহসী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মহান ব্যক্তিত্ব ছিলেন। সাধারণ মানুষের ভাগ্যন্নয়নের সংগ্রামে তিনি মৃত্যু, জেল, জুলুমকে কখনও ভয় পাননি। মানুষের মুখ দেখেই তার দুঃখ দুর্দশা বুঝে যেতেন তিনি। মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, ‘এবার ১৫ আগস্ট আমাদের মাঝে ভিন্ন প্রেক্ষাপটে এসেছে। আমাদের প্রত্যয় হোক-১৫ই আগস্ট কে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত এক সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।

মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহআলম মিয়াজির সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম পাটোয়ারী,ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি সাইদুল ইসলাম গাজি, সাধারণ সম্পাদক মনির উর্দ্দিন বিদ্যুৎ মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আজাদ খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধা, সাহেদ খান প্রমুখ।

পরে দোয়া ও মোনাজাতে শরিক হওয়া উপস্থিত সর্বস্তরের মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর