জেলা প্রশাসক-কে নৌ-যান মালিক সমবায় সমিতির স্মারক লিপি প্রদান

 মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড এর নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বিভিন্ন দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন।

সোমবার  (১৪আগষ্ট) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড (রেজি নং -০৮/চাঁদ-১৯)এর নেতৃবৃন্দরা ও জাহাজ  মালিকরা  যৌথভাবে জেলা প্রশাসক কামরুল হাসান এর বরাবর স্মারক লিপি প্রদান করেন।এসময় উপস্থিত ছিলো বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির লিমিটেড এর নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান খান,সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ-সভাপতি হুমায়ুন কবির স্বপন, কোষাধ্যক্ষ,মোহাম্মদ কামরুজ্জামান ভূইয়া স্বপন,সদস্য মোঃ তালহা খান জন্টু, মকবুল গাজী, মোঃ ফারুক হোসেন,ফরিদ আহমদ খান শিপন,মোহাম্মদ রুহুল আমিন,রশিদ পাটোয়ারী, জাকির খান,মোঃ আলমগীর,বালুবাহী নৌ-যান মালিক রশিদ গাজী ও কবির বেপারী প্রমুখ।

স্মারকলিপিতে নৌ-যান মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দরা জেলা প্রশাসক-কে বলেন আমরা সাম্প্রতিক সময়ে নৌ-পুলিশের অহেতুক হয়রানির স্বীকার হচ্ছি।আমাদের সকল বৈধ কাগজ-পত্র থাকা সত্বেও  আমরা নদীতে যৌ-যান চালাতে পারছি ।আমরা সরকারের সকল বিধি-বিধান মেনেই ব্যবসা করতে চাই।আমরা আপনার সার্বিক সহযোগীতা কামনা করছি যাতে আমরা সঠিক ও বৈধভাবে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি।

সম্পর্কিত খবর