বিশেষ প্রতিনিধি : চাঁদপুরে ডিবি কর্তৃক হরিনা চৌরাস্তা এলাকায় চেকপোষ্ট চলাকালে ১৪কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক আটক করতে সক্ষম হয়েছে। শনিবার(১২আগস্ট) সন্ধ্যায় এ বিষয়টি মিডিয়াকে জানিয়ে সত্যতা নিশ্চিত করেন, পুলিশ পরিদর্শক (নিঃ) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন।
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এ’ নির্দেশে ও পুলিশ পরিদর্শক (নিঃ) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন এ’ সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিঃ)অনুপ কুমার দে’এ’ নেতৃত্বে ডিবির একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশের। এ ধরনের অভিযান অব্যাহত গতিতে চলমান থাকবে।
গতকাল শুক্রবার রাতে ডিবি পুলিশ উক্ত গাড়ীর পিছনে ধাওয়া করলে হরিণা ফেরীঘাটে পৌঁছানোর আগে গাড়ীর চালক ও গাড়ীতে থাকা একজন সহযোগী ফেরীঘাটের সংলগ্ন রস্তায় গাড়ীটি রেখে কৌশলে পালিয়ে যায়।
রাস্তায় দাঁড়ানো গাড়ীটি তল্লাশী করে পিছনের বডির মধ্যে থাক ০২টি কাগজের কার্টুনে ১৪ কেজি গাঁজা, একটি মোবাইল সেট, একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার পূর্বক জব্দ করে গোয়েন্দা পুলিশ।
ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামী ও গাড়ীর চালক সিপন সরদার (২৬), পিতা-মিরজন সরদার,সাং-পশ্চিম পাঁচখোলা, থানা-সদর, জেলা-মাদারীপুর, হেলপার আলী কাজি (২১), পিতা-মোশারেফ কাজি, সাং-অজ্ঞাত, থানা-সদর, জেলা-মাদারীপুর বলে জানা যায়। পলাতক চালক ও সহযোগীর নাম-ঠিকানা যাচাইবাছাই পূর্বক গ্রফতারের নিমিত্তে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এ বিষয়ে পলতক গাড়ি চালক ও সহযোগীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা নং-৩৮, তাং-১২/০৮/২০২৩খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬ (১) সারণির ১৯(খ)/ ৩৮/৪১ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



