গোলাম সারওয়ার সেলিম ঃমতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির মেধাবী ছাত্র মোহাম্মদ ফরহাদ আব্বাসী পাটোয়ারী (১৪) বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।।
গত ১০ আগষ্ট বৃহস্পতিবার রাত নয়টায় নিজ বসতঘরে বিদ্যুৎ স্পর্শ লেগে তার মৃত্যু হয়। নিহত ওই শিক্ষার্থী উপজেলার আশি^নপুর গ্রামের মৃত কিশোর পাটোয়ারীর ছেলে। সে আশি^নপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির বাণিজ্য শাখার মেধাবী শিক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত নয়টায় বসতঘরের একটি মাল্টিপ্লাগ মেরামত করার সময় বিদ্যুতের তারের সংযোগ দিতে গিয়ে আচমকা তার একটি আঙুল মাল্টিপ্লাগটির ভেতর ঢুকে যায়। এতে তার শরীর বিদ্যুতায়িত হয়। অল্প সময়েই সে জ্ঞান হারিয়ে ফেলে। বাড়ীর লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলার নারায়ণপুর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। শিক্ষার্থীর চাচা সুমন পাটোয়ারী বলেন, ৩ ভাইবোনের মধ্যে সে সবার ছোট।
কয়েক বছর আগে তার বাবা মারা যান। গত বছর তার একটি বোন আত্মহত্যা করেন। বছর না ঘুরতেই সে-ও মারা গেল। এটি ওই পরিবারের জন্য একটি ট্র্যাজেডি। ১১ আগষ্ট সকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।



