শাহতলী মুন্সিবাড়ির শাহপরান মুন্সি ডেঙ্গুজ্বরে আক্রান্ত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মুন্সিবাড়ি নিবাসী স্বাস্থ্য সহকারি মো: মোস্তফা মুন্সির ছেলে শাহতলী জিলানী চিশতী কলেজের প্রাক্তন ছাত্র মো: শাহপরান মুন্সি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ।

গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে ।তাকে গুরুত্বর অসুস্থতার অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল ১১আগস্ট (শুক্রবার) জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সহযোগিতায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে তার দেহে ডেঙ্গু সনাক্ত হয়।

এসময় তার খোঁজখবর নিতে চাঁদপুর সদর হাসপাতালে যান শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সৈয়দ আহমেদ কাজল সহ ওয়ানস্টপ ইমারজেন্সী কেয়ার এর চিকিৎসকগণ। তিনি চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহাবুবুর রহমান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সম্পর্কিত খবর