গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড এর নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা চাঁদপুর জেলা প্রশাসক-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০আগষ্ট) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড (রেজি নং -০৮/চাঁদ-১৯)এর নেতৃবৃন্দরা ও জাহাজ মালিকরা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান-কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলো বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির লিমিটেড এর নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান খান,সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ-সভাপতি হুমায়ুন কবির স্বপন, কোষাধ্যক্ষ,মোহাম্মদ কামরুজ্জামান ভূইয়া স্বপন,সদস্য মোঃ তালহা খান জন্টু, মকবুল গাজী, মোঃ ফারুক হোসেন মোহাম্মদ রুহুল আমিন,রশিদ পাটোয়ারী,
জাকির খান,মোঃ আলমগীর,বালুবাহী নৌ-যান মালিক রশিদ গাজী ও কবির বেপারী।শুভেচ্ছা বিনিময় শেষে বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড এর নেতৃবৃন্দরা উপস্থিত সাংবাদিকদের কে বলেন আমরা সাম্প্রতিক সময়ে নৌ-পুলিশের অহেতুক হয়রানির স্বীকার হচ্ছি।আমাদের সকল বৈধ কাগজ-পত্র থাকা সত্বেও আমরা নদীতে যৌ-যান চালাতে পারছি না।কিছুদিন পরপর আমাদের নৌ-যান ও স্টাফদের আটক করা হচ্ছে।আমরা সরকারের সকল বিধি-বিধান মেনেই ব্যবসা করতে চাই।
গুটি কয়েক অসাধু নৌ-যান মালিক যারা রাতের অন্ধকারে নৌ-যান চালায় আমাদের সমিতি তাদের দায় বহন করবে না।আমরা জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগীতা কামনা করছি যাতে আমরা সঠিক ও বৈধভাবে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি।



