শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ২দিনের সফরে আজ চাঁদপুর আসছেন

চাঁদপুর খবর রির্পোট: আজ ১১আগষ্ট শিক্ষামন্ত্রী ডা: দীপু এমপি ২দিনের সফরে চাঁদপুর আসছেন।
১০আগস্ট শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সফরসূচীর মধ্যে রয়েছে কাল ১১আগস্ট (শুক্রবার) সকাল ৬টা ৩০মিনিটে ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে ঢাকা সদর ঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিন লঞ্চযোগে সকাল ৭টা ২০মিনিটে সোনারতরী লঞ্চে চাঁদপুর উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় চাঁদপুর নদীবন্দরে উপস্থিত থাকবেন।

এদিন, সকাল ১১টায় চাঁদপুর লেডী প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমূখী সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করবেন। সকাল সাড়ে ১১টায় চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের বঙ্গমাতা চত্তরের উদ্বোধন করবেন।দুপুর ১২টা ১৫মিনিটে চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত থাকবেন। সন্ধ্যা ৭টায় শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ জেএন সেনগুপ্ত রোডস্থ বাসভবনে চাঁদপুরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।

১২জুলাই (শনিবার) সকাল ১১টায় বিষ্ণুপুর ও ইব্রাহিমপুর ইউনিয়নে নদীভাঙ্গন এবং চাঁদপুর শহর রক্ষাবাঁধ বিষয়ে চাঁদপুর সার্কিট হাউজে আলোচনা সভায় অংশগ্রহন করবেন। দুপুর ১টায় চাঁদপুর নদীবন্দর থেকে জমজম লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৪টা ১৫মিনিটে ঢাকা সদরঘাটে উপস্থিত থাকবেন। বিকাল ৪টা ৪৫মিনিটে ঢাকা হেয়াররোডস্থ বাসভবনে উপস্থিত থাকবেন।

 

সম্পর্কিত খবর