চাঁদপুরে উইমেন চেম্বারের সাথে পুলিশসুপারের মতবিনিময় সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে উইমেন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৯আগস্ট (বুধবার) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের নাবগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

সভার শুরুতে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম কে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও সদস্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় পুলিশ সুপার চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে পরিচিত হন ও কুশলাদি বিনিময় করেন।

সভায় পুলিশ সুপার বলেন চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, চাঁদপুর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চাঁদপুর জেলাকে “অধিকতর নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলাই জেলা পুলিশের লক্ষ্য”। চাঁদপুর জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রন করা, সাইবার বুলিং, ইভটিজিং, যানযট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশিং সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিব।

সমাজের সকল বাধা বিপত্তি অতিক্রম করে উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সকল সদস্যদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জানান এবং চাঁদপুর উইমেন চেম্বার যেভাবে তরুণ নারী উদ্যোক্তা তৈরীতে কার্যক্রম পরিচালনা করছে তার ভূয়সী প্রশংসা ও সর্বত্র এই প্রতিষ্ঠানের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।এছাড়া তাদের ব্যবসা প্রতিষ্ঠানসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিস্টদের নির্দেশনা প্রদান করেন।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ( হাজীগঞ্জ সার্কেল) প্রংকজ কুমার দে সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর