চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর নৌ-থানার মাদক বিরোধী অভিযানে ৬আগস্ট চাঁদপুর লঞ্চ টার্মিনাল হতে ৬কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম জাহিদ হাসান(২২), পিতা-কামাল হোসেন, মাতা-লাকী বেগম, সাং-কুড়িয়াপাড়া, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



